বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাউজানে শোকসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে রাউজানে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় রাউজান উপজেলার গহিরা এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী গোলাম আকবর খোন্দকারের বাসভবনসংলগ্ন মাঠে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খোন্দকার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার।

এছাড়াও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ জসিম, রাউজান পৌর বিএনপির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খানসহ স্থানীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

শোকসভা ও মিলাদ মাহফিলে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বিএনপির রাজনৈতিক নেতা-কর্মী, স্থানীয় জনগণ এবং অসহায় ও দরিদ্র মানুষের জন্য কয়েক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

  • নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *